পূর্বধলায় বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠিত

আমির সোহেল মন্জু : নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) পূর্বধলা উপজেলা পরিষদ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মফিজুল হক।

​বেসরকারি শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আমির সোহেলের সঞ্চালনায়  শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের পেশাগত সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে  অন্যানের মাঝে বক্তব্য রাখেন পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম মিয়া, শিক্ষক সমিতির সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ, মহরম আলী, কুলসুমা আক্তার, আব্দুল মালেক প্রমুখ । 

অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মান জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
গতকালের সেরা খবর
ফটোকার্ড প্রিভিউ
Rajdhala Photocard Preview
শিরোনাম...